Swadhin News Logo
Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

প্রতিবেদক
Nirob
August 27, 2025 8:15 am

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

তিনি যুদ্ধে বেসামরিক মানুষের দুর্ভোগের খবর প্রচার করছিলেন, অথচ নিজেই একটি তাঁবুতে বসবাস করতেন এবং পরিবারের জন্য খাবার জোগাড়ে সংগ্রাম করছিলেন।

নিহত রয়টার্স সাংবাদিক হুসাম আল-মাসরি ব্যবহৃত ক্যামেরা। ছবি: রয়টার্স।

৪৯ বছর বয়সী মাসরি একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান ছিলেন। ভয়াবহ পরিস্থিতিতেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সাহসী কাজের ধারা তাকে গাজার সাংবাদিকদের ঘনিষ্ঠ মহলে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল বলে জানায় হুসামের সহকর্মীরা।

দক্ষিণ গাজার খান ইউনিসে রয়টার্স সাংবাদিক হুসাম আল-মাসরির ভাই এজেলদিন আল-মাসরি সেই সরঞ্জাম হাতে ধরে আছেন, যেগুলো ব্যবহার করছিলেন হুসাম আল-মাসরি। সোমবার নাসের হাসপাতালে লাইভ ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত হন এই অভিজ্ঞ সাংবাদিক। ছবি: রয়টার্স।

সূত্র: রয়টার্স।

/এআই

সর্বশেষ - চাকরি