Swadhin News Logo
Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইরানের নতুন হামলা, অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলে

প্রতিবেদক
Nirob
June 21, 2025 5:56 am

ইরানের ছোড়া অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শুক্রবার (২০ জুন) ভোরে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র উত্তরাঞ্চলের হাইফা, দক্ষিণের বিরশেবা, এমনকি রাজধানী জেরুজালেমেও আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।

চ্যানেল ১২ জানায়, ইরানের নতুন এই হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা ও কৌশলগত স্থাপনা, যার মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাতেও আঘাত হেনেছে।

হাইফা ও বিরশেবায় এর আগেও বেশ কয়েকবার ইরানি হামলার শিকার হয়েছে। নতুন হামলায় শহর দুটির আরও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

এদিকে, ইসরায়েলের রাজধানী জেরুজালেমের বাসিন্দারা জানিয়েছেন, ভোররাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এক বছর আগে বহিষ্কৃত নেতাকে আবার দলে ফেরালো ছাত্রদল

বকশীগঞ্জ সীমান্ত ৭ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

এক বছর চার মাস পর আ.লীগের সাবেক এমপিসহ ৩৫৯ জনের বিরুদ্ধে মামলা

বদলগাছীতে শিশুদের অংশগ্রহণে রঙিন ‘শিশু সমাবেশ’

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে, কোনও শক্তি নেই এটাকে পেছানোর: শফিকুল আলম

চামড়ায় দেওয়া লবণে রঙ মিশিয়ে বিট লবণ তৈরি, লাখ টাকা জরিমানা

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুজন আটক

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত চুক্তি উন্মুক্ত করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে স্কপের লাল পতাকা গণমিছিল

নিজেই শিকল লাগিয়ে অপহরণের নাটক সাজান খতিব মোহেববুল্লাহ: পুলিশ