Swadhin News Logo
Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

প্রতিবেদক
Nirob
August 28, 2025 8:59 am

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ। অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। এই নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে। এদের মধ্যে ১১৯ জন শিশু।

বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজা সিটি ও সংলগ্ন এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেপ্টেম্বরের মধ্যে দেইর আল বালাহ ও খান ইউনিসেও ছড়াবে এই সংকট।

অপরদিকে, খরা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, গাজায় দুর্ভিক্ষকে মানবসৃষ্ট বিপর্যয় আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ত্রাণের গাড়ি আটকে রাখা, প্রবেশ পথগুলোয় বোমাবর্ষণ, ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে নিয়মিত হামলা- এসব কারণে তীব্র রূপ ধারণ করেছে সংকট।

উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে ত্রাণ প্রবেশে বাধা দেয়ার পর থেকেই গাজায় প্রতিটি মানুষের দিন কাটছে তীব্র ক্ষুধা নিয়ে। সেইসাথে মৃত্যুঝুঁকিতে আছে ৫ লাখের বেশি অনাহার-অপুষ্টিতে ভোগা মানুষ। সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা ছাড়াতে পারে ৬ লাখ ৪০ হাজার।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলিতে একজন নিহত, আহত ২

নারী নির্যাতনের মামলার জেরে হবিগঞ্জে তরুণী অপহরণ, ৫ নারী কারাগারে

নেপালের সরকার কখনও বিক্ষোভকারীদের গুলি করতে পুলিশকে নির্দেশ দেয়নি: কেপি শর্মা

‘শীতের কম্বল ফেব্রুয়ারিতে দিয়ে লাভ নেই’

খুলনায় ভোটার বেড়েছে ৭৯ হাজার, হিজড়া ২৯ জন

হাইলি স্টেইনফেল্ড এনএফএল তারকা জোশ অ্যালেনের সাথে গিঁট বেঁধে দেওয়ার পরে তামারা রাল্ফ পিএফডাব্লু শোতে গর্বের সাথে তার ডায়মন্ড ওয়েডিং রিংটি প্রদর্শন করার সাথে সাথে একটি নিখুঁত লেইস গাউনটিতে স্তম্ভিত হয়েছে

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

ইরান কখনও যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ফাটল