Swadhin News Logo
Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

৫০০ কর্মী ছাটাই করবে ভয়েস অব আমেরিকা

প্রতিবেদক
Nirob
August 31, 2025 1:27 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকার ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু করেছে। দীর্ঘদিন ধরেই হোয়াট হাউজ প্রতিষ্ঠানটিকে উগ্রপন্থী হিসেবে আখ্যা দিয়ে আসছিল। এবার প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত করার উদ্দেশেই এমন উদ্যোগ নেয়া হচ্ছে।

ভিওএর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)-এর ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন এই সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর অপপ্রচারের বিরুদ্ধে কাজ করতে প্রতিষ্ঠা হয়েছিল ভয়েস অব আমেরিকা। এবং এটি বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যম হিসেবে কাজ করছে।

এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া বলছে, সর্বমোট ৫৩২ জনকে চাকরিচ্যুত করা হবে। এরপর আর মাত্র ১০৮ জন অবশিষ্ট থাকবে।

এর আগে, চলতি বছরের জুনে লেক ৬৩৯ জনকে চাকরিচ্যুত করার কথা জানালেও নথিগত ত্রুটির জন্য তা সম্ভব হয়নি। এরপর কিছু কর্মী এই আদেশের বিরুদ্ধে আদালতে মামলাও করেন।

/এটিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি পর্যালোচনা করবে হামাস

১২ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার যুবক গ্রেফতার

দুই মহাসড়কে তীব্র যানজট, গাড়ি চলাচল প্রায় বন্ধ

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় নিহত ২

চব্বিশ স্বাধীনতার কাছাকাছি, কিন্তু সেই বীরদের কার্যকলাপে অতিষ্ঠ দেশবাসী: কাদের সিদ্দিকী

যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান: ট্রাম্পের ঘোষণার পর হুঁশিয়ারি

যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান: ট্রাম্পের ঘোষণার পর হুঁশিয়ারি

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ সদস্যসহ নিহত ৫

সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বললেন ম্যাজিস্ট্রেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ‘মূলহোতা’ গ্রেফতার