Swadhin News Logo
Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নিজেদের ছোঁড়া গুলিতে প্রাণ গেল এক রিজার্ভ ইসরায়েলি সেনার

প্রতিবেদক
Nirob
August 31, 2025 11:03 pm

ছবি: অ্যারিয়েল লুবলিনার

নিজেদের ছোঁড়া গুলিতে এবার প্রাণ গেল এক রিজার্ভ ইসরায়েলি সেনার। দুর্ঘটনাবশত এক আইডিএফ সদস্যের গুলিতে নিহত হন তিনি।

শনিবার (৩০ আগস্ট) দক্ষিণ গাজায় এই ঘটনা হয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল

নিহত ইসরায়েলি সেনার নাম অ্যারিয়েল লুবলিনার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১০ বছর আগে ব্রাজিল ছেড়ে ইসরায়েলে পাড়ি জমান অ্যারিয়েল লুবলিনার। এ নিয়ে গাজায় আগ্রাসন শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো ৯শ’ জনে। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার।

/এএইচএম

সর্বশেষ - চাকরি