Swadhin News Logo
Monday , 1 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আল-আকসার নিচে ইসলামিক নিদর্শন ধ্বংস করার জন্য অবৈধ খনন ইসরায়েলি কর্তৃপক্ষের

প্রতিবেদক
Nirob
September 1, 2025 11:53 am

জেরুজালেম গভর্নরেট স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) জানিয়েছে, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের নিচে অবৈধভাবে খনন কাজ চালাচ্ছে এবং ইসলামী নিদর্শন ধ্বংস করছে।

গভর্নরেটের একটি বিবৃতিতে বলা হয়েছে, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে যে ইসরায়েলি বাহিনী এই স্পর্শকাতর স্থানে অবৈধ খনন কার্যক্রম চালাচ্ছে।

বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয়েছে, ‘উমায়্যাদ যুগের ইসলামী নিদর্শনগুলো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করছে, যা মুসলমানদের এই সাইটের বৈধ মালিকানা প্রমাণ করে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসরায়েল এই ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংস করার মাধ্যমে আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং তথাকথিত টেম্পল মাউন্ট’ বর্ণনার পক্ষে তথ্য বিকৃত করার চেষ্টা করছে।’

‘এই খনন কাজগুলো গোপনে, আন্তর্জাতিক তদারকির বাইরে করা হচ্ছে, যা আল-আকসা মসজিদের ভিত্তি ও ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে,’ বলে দাবি করেছেন জেরুজালেমের গভর্নরেট।

গভর্নরেট জানিয়েছে, এই খননের মাধ্যমে ইসরায়েলের গোটা শহরটিকে ইহুদিবাদী করার দীর্ঘ পরিকল্পনাকে সমর্থন করে।

যদিও গভর্নরেট ইস্রায়েলের খনন কার্যক্রমের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি। অভিযোগ রয়েছে, তেলআবিব বছরের পর বছর ধরে আল-আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ খনন করছে, যা প্যালেস্টিনিয়ানরা বলছে পূর্ব জেরুজালেমকে ইহুদিবাদী করার একটি বিস্তৃত পরিকল্পনার অংশ।

আন্তর্জাতিক আইনের আওতায়, জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাউমেন্ট কাউন্সিল একমাত্র সংস্থা যা আল-আকসা মসজিদের কার্যক্রম পরিচালনার অধিকার রাখে।

২০১৩ সালের মার্চে, জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় এবং প্যালেস্টিনিয়ান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করেন, যা জর্ডানকে জেরুজালেম এবং প্যালেস্টাইনে পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অধিকার প্রদান করে।

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয়-পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকা টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের দাবি প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল, যেখানে আল-আকসা অবস্থিত। ১৯৮০ সালে পুরো শহরকে যুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনও স্বীকৃতি দেয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
Naše Stoly Je Postavené Na Dôveryhodnej Technológii ✚ SK   Register & Win

Naše Stoly Je Postavené Na Dôveryhodnej Technológii ✚ SK Register & Win

সীমান্তে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

উড়াল দেওয়ার পর বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ২১ মিনিটে অবতরণ

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় এখনও হয়নি মামলা

কিছু দল নির্বাচন পিছিয়ে দিতে কৌশল করছে: মির্জা ফখরুল

ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন, সেজন্য দেশে আসার সাহস পাচ্ছেন না

গাজীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা, সন্দেহভাজন দুজন আটক

ইসলামী আন্দোলনে যোগ দিলেন স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা

বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধায় বিক্ষোভ শেষে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর