Swadhin News Logo
Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইসরাইলি হামলার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র জড়িত

প্রতিবেদক
Nirob
June 21, 2025 11:19 pm

ইরানে ইসরাইলের হামলার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র জড়িত বলে মন্তব্য করেছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার (২১ জুন) তুরস্কের রাজধানী ইস্তানবুলে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন মন্তব্য করেন।

দেশের মানুষকে বোমা হামলার মধ্যে রেখে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে পারে না বলেও মন্তব্য করেন আব্বাস আরাগচি।

হুঁশিয়ারি দিয়ে ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘ইসরাইল ও ইরানের চলমান সঙ্ঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ খুব খুবই বিপজ্জনক হবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেও তা দুই সপ্তাহের জন্য স্থগিত রেখেছেন। তার আশা, ইরান তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগে রাজি হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে সম্পূর্ণ প্রস্তুত।’

২০১৫ সালে বিশ্বের কয়েকটি পরাশক্তির সাথে পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তিতে পৌঁছায় ইরান। এর পেছনে ছিল বছরের পর বছর ধরে দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগকে ঘিরে সৃষ্ট উত্তেজনা।

আরাগচি আরো বলেন, ‘কূটনীতি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে পারে। তবে আমাদের কূটনীতির পথে ফিরতে হলে এই ইসরাইলি আগ্রাসন থামাতে হবে।’

সূত্র : ইউএনবি

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ইলন মাস্কের প্রশংসা মেলোনির, মুখ গোমড়া করলেন ট্রাম্প

রাতে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লিভারপুল-আর্সেনাল

পরিবারের অমতে বিয়ে করে বেঁধেছিলেন ঘর, ঝোপের মধ্যে তরুণীর বস্তাবন্দি লাশ

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত

সন্তানকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশে দিলেন এলাকাবাসী

Côté Supérieur Phoebe Casinos En Ligne Les Plus Rémunérateurs En Ligne Casinos Évalué ☀ dans toute la France 🎤

Côté Supérieur Phoebe Casinos En Ligne Les Plus Rémunérateurs En Ligne Casinos Évalué ☀ dans toute la France 🎤

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

ঢাকায় আগস্টে চালু হচ্ছে ই-রিকশা

বন্ধ ক্যাম্পাসে চলছে চাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা

বগুড়ায় আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেফতার ২১, পুরুষশূন্য গ্রাম