Swadhin News Logo
Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিরিয়ার সাবেক পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়ার দাবি জাতিসংঘের

প্রতিবেদক
Nirob
September 3, 2025 11:37 am

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তাদের পরিদর্শকরা সিরিয়ার একটি সন্দেহভাজন স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব পেয়েছেন, যা সাবেক বাশার আল আসাদের সরকারের গোপন পারমাণবিক কর্মসূচির অংশ বলে ধারণা করা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে দেশটিতে একটি অঘোষিত পারমাণবিক কর্মসূচি পরিচালিত হচ্ছিল বলে মনে করছে সংস্থাটি। এর মধ্যে ছিল পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশে উত্তর কোরিয়ার সহযোগিতায় নির্মিত একটি অঘোষিত পারমাণবিক রিঅ্যাক্টর।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি আগেই বলেছেন, সিরিয়ার কিছু কার্যক্রম সম্ভবত পারমাণবিক অস্ত্রের সঙ্গে সম্পর্কিত ছিল।

গত বছর আইএইএ পরিদর্শকরা তিনটি স্থান থেকে নমুনা সংগ্রহ করেন, যা দেইর এজ-জোরের সাইটের সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ ছিল। সেগুলোর মধ্যে এক স্থানে পাওয়া নমুনায় উল্লেখযোগ্য সংখ্যক মানবসৃষ্ট প্রাকৃতিক ইউরেনিয়াম কণা শনাক্ত হয়েছে।

এর আগে, ২০০৭ সালে ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হওয়ার পর দেইর এজ-জোর সাইটটি প্রকাশ্যে আসে। এরপর সিরিয়ার তৎকালীন সরকার স্থানটি ঢেকে ফেলে এবং আইএইএ-কে যথাযথ উত্তর দেয়নি।

সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার আইএইএ’র সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং পুনরায় সাইটে প্রবেশাধিকার দিয়েছে। সেখানে নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে, যা এখন বিশ্লেষণাধীন।

গ্রোসি আরও জানিয়েছেন, সিরিয়া ভবিষ্যতে ছোট মডুলার রিঅ্যাক্টর স্থাপনের মাধ্যমে পারমাণবিক শক্তি কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে।

সূত্র: আরব নিউজ।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মহাসড়ক অবরোধ

গভীর গর্তে পড়া শিশুটি এখনও উদ্ধার হয়নি, ক্যামেরা নামিয়েও দেখা যাচ্ছে না

গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত আরও ৭০ ফিলিস্তিনি

‘ইসির ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা’

ফেনীর বন্যা আশ্রয়কেন্দ্রগুলো ফাঁকা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রিয় ড্রামার ম্যাট ক্যামেরনের প্রস্থান প্রকাশ করার সাথে সাথে পার্ল জ্যাম ভক্তদের ধাক্কা দেয়

জুলাই সনদের বাস্তবায়ন ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: সারজিস

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়ে গেছে: নাহিদ ইসলাম

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত