Swadhin News Logo
Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভারতের পাঞ্জাবে ভূমিধস ও বন্যায় নিহত ৩০, নিখোঁজ বহু

প্রতিবেদক
Nirob
September 3, 2025 7:43 pm

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

ভারতে গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে পানিতে তলিয়ে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি এতটাই খারাপ যে উদ্ধার কাজে নেমেছে আর্মি, নেভি ও বায়ুসেনা।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৩টি দল উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্যে। সরকারি রিপোর্ট বলছে, বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাবের ২৩টি জেলাই। ৩০ জনের মৃত্যুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাড়ে তিন লক্ষ মানুষ। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক। নিখোঁজ আছেন বহু। প্রায় ১৪০০ গ্রাম তলিয়ে গেছে পানির নিচে।

সরকারি রিপোর্ট অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠানকোট। সেখানে মৃত্যু হয়েছে ৬ জনের, নিখোঁজ আরও ৩ জন। লুধিয়ানায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থার মধ্যেই লাগাতার বৃষ্টি চলছে পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে। ক্ষতির দিক থেকে শীর্ষে গুরুদাসপুর জেলা। সেখানে ৩২৪টি গ্রাম ডুবে গেছে, এরপর অমৃতসর (১৩৫টি গ্রাম) এবং হোশিয়ারপুর (১১৯টি গ্রাম)।

ক্ষতিগ্রস্ত অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে বার্নালা, বাথিন্ডা, ফিরোজপুর, পাতিয়ালা, এসএএস নগর, সাঙ্গরুর, তরন তারান এবং ফাজিলকা। বন্যায় ১.৪৮ লক্ষ হেক্টরেরও বেশি ফসল নষ্ট হয়েছে, প্রায় ৩.৭৫ লক্ষ হেক্টর কৃষিজমি ডুবে গেছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রকে চিঠি লিখে ৬০ হাজার কোটি টাকা সাহায্যের আবেদন জানিয়েছে রাজ্যে সরকার।

পর্যাপ্ত সংখ্যক এনডিআরএফ বাহিনী এবং সেনা শিবির মোতায়েন করে ত্রাণ ও উদ্ধার কাজে কোনো কমতি রাখা হবে না বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

/এটিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী ভর্তির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত মার্কিন আদালতের

জাফলংয়ে নিখোঁজের এক সপ্তাহ পর পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার

বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন দিলো জনতা

চট্টগ্রামকে হারিয়ে ফের বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী

গাইবান্ধায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ

স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির প্রতীক হয়ে উঠছে ‘ডিভোর্স রিং’

যৌথ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

অবশেষে ১৪টি বোয়িং কেনার সিদ্ধান্ত বিমান পর্ষদের