Swadhin News Logo
Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

৩টি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Nirob
September 7, 2025 11:58 am

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সহযোগিতা করার অপরাধে ফিলিস্তিনের তিনটি মানবাধিকার বিষয়ক সংগঠনকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। আল-হক, প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস সংগঠনের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মূলত, সংগঠনগুলোকে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের ‘স্পেশালি ডিজাইনড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসনস লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সংগঠনগুলো ইসরায়েলের সম্মতি ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর তদন্ত, গ্রেফতার ও বিচারের প্রচেষ্টায় সরাসরি যুক্ত।

আল-হক সংগঠনটি রামাল্লাহভিত্তিক। আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলি অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করার আইনি লড়াইয়ে সক্রিয় তারা।

অন্যদিকে, পিসিএইচআর ও আল-মিজান হলো গাজাভিত্তিক নিরপেক্ষ মানবাধিকার সংগঠন। দীর্ঘদিন ধরে তারা ইসরাইলের যুদ্ধাপরাধ নথিভুক্ত করছে। তিনটি সংগঠন যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘বেআইনি ও গণতন্ত্রবিরোধী পদক্ষেপ’ আখ্যা দিয়েছে।

সূত্র: আল জাজিরা।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গভীর সমুদ্রে জেলেরা, কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরতে পারবেন?

১২ জেলায় মামলাপূর্ব মধ্যস্থতার বিধান কার্যক্রম উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৭

জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য: সিইসি

হামাসকে অস্ত্র ত্যাগ করতে বাধ্য করা হবে, না হলে আমরাই করবো: ট্রাম্প

এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা

গাজা সিটির ‘সকল বাসিন্দাদের’ দ্রুত সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

লাইনচ্যুত রমনা লোকাল ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত!

যমুনায় সপরিবারে তারেক রহমান

যমুনায় সপরিবারে তারেক রহমান

৬ দাবিতে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ