Swadhin News Logo
Thursday , 11 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

হত্যাকাণ্ডের শিকার ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক

প্রতিবেদক
Nirob
September 11, 2025 9:17 am

ডোনাল্ড ট্রাম্পের সাথে চার্লি কার্ক (ডানে)

হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক। বুধবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এদিন শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ৩১ বছর বয়সী কার্ক। সেসময় তাকে লক্ষ্য করে কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে ছোঁড়া হয় গুলি। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় কার্কের। গুলিবিদ্ধ হওয়ার কয়েক সেকেন্ড আগে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে।

হত্যার ঘটনায় শুরুতে এক সন্দেহভাজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনৈতিক কর্মী হিসেবে বেশ আলোচিত কার্ক। খুব কম বয়সে প্রতিষ্ঠা করেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠন। গত মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি।

অপরদিকে, কার্ককে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দেন তিনি।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রংপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ায় শহীদ ১৬ জনের কবর পাকা করা হয়েছে

প্রত্যেক প্রার্থীকে জয়লাভ করাতে মাঠে থাকবে যুবদল: মোনায়েম মুন্না

ছেলের জন্য লেখা সাংবাদিক মরিয়মের শেষ চিঠি

বিএনপির সমঝোতা, মান্না-সাকি-নুরুল-ববিসহ শরিকদের কে কোন আসনে

বিছানায় পড়ে ছিল শিশুর লাশ, ফ্যানে ঝুলছিলেন মা

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২৯৭ বাড়ি-৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়

ড্যাফোডিল ও সিটি ইউভার্সিটির পাল্টাপাল্টি মামলা

পুলিশ ক্যাম্পে হামলা চালানো ডাকাতদের আস্তানায় অভিযান