Swadhin News Logo
Friday , 12 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভারতের সিকিমে ভয়াবহ ধসে ৪ জনের মৃত্যু, আহত অন্তত ১০

প্রতিবেদক
Nirob
September 12, 2025 2:15 pm

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা করেসপনডেন্ট:

ভারতের পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ভয়াবহ ধসে চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত দশ জন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ধসের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিখোঁজ কয়েকজনের খোঁজ এখনও মেলেনি। দুর্ঘটনাকবলিত এলাকায় উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী ও সিকিম সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গেজিংয়ের পুলিশ সুপার শেরিং সেরপা জানিয়েছেন, ধস নামার পর ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নিয়ে আসার পর আরও ১ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজনএখনও নিখোঁজ আছে।

স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে চাপা পড়ে আছেন, কারণ নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও তল্লাশি এবং উদ্ধারের কাজ চলছে। কেউ ধ্বংসস্তূপে আটকে আছে কি না তা দেখার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বর্ষার শুরু থেকেই উত্তর ও পশ্চিম ভারতে বন্যা ও ধসের দাপট অব্যাহত আছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরের অবস্থা শোচনীয়।

এই পরিস্থিতির জন্য পরিবেশ নিধনকে দায়ী করেছে সুপ্রিম কোর্ট। সতর্ক করার পাশাপাশি নোটিসও পাঠানো হয়েছে কয়েকটি রাজ্যে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, বৃষ্টি আরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে। ফলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। দিল্লীর কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী সরকার।

/এমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

পাবনায় ৮ কুকুরছানা হত্যার ঘটনায় জামিন পেলেন আসামি নিশি

তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ

বরিশালে বেড়েছে চুরি, কলাপসিবল গেট কেটে নিয়ে যাচ্ছে মোটরসাইকেল

রাকসুর জিএসের সঙ্গে বাগবিতণ্ডা, রেজিস্ট্রারের অপসারণ দাবি

সুন্দরবনে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ

সাংবাদিক তুহিন হত্যা মামলার সর্বশেষ আসামি আরমান গ্রেফতার

জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

একটা অযোগ্য উপদেষ্টাকে দিয়ে স্বাস্থ্যব্যবস্থা পরিচালনা করা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ