Swadhin News Logo
Friday , 12 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, এখনও পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি

প্রতিবেদক
Nirob
September 12, 2025 7:29 pm

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধে সরকারের ব্যর্থ চেষ্টা রূপ নিয়েছে গণআন্দোলনে। এখন পর্যন্ত চলা এই আন্দোলনে নিহত হয়েছেন ৫১জন। এছাড়াও কারাগার থেকে পলাতক ১২ হাজার ৫শ’ কয়েদির এখন পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পুলিশ মুখপাত্র বিনোদ ঘিমিরে জানান, নিহতদের মধ্যে রয়েছেন ২১ জন বিক্ষোভকারী, ৯ জন কয়েদি, ৩ জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন অন্যান্য ব্যক্তি। আরও প্রায় ১,৩০০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন।

এই ঘোষণা এসেছে এমন এক সময়, যখন দেশজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান আশোক রাজ সিগদেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির এবং এক তরুণ নেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

ঘিমিরে আরও বলেন, ‘দেশব্যাপী বিভিন্ন কারাগার থেকে প্রায় ১৩,৫০০ বন্দি পালিয়ে যায় — এদের মধ্যে কিছু আবার ধরা পড়েছে, তবে এখনও ১২,৫৩৩ জন পলাতক রয়েছে।

নিহত বন্দিদের মধ্যে অনেকে পালানোর সময় বা পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন। এছাড়া, অনেক পলাতক বন্দি ভারত সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে এবং বেশ কিছুজনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আটক করেছে।

নেপালের সেনাবাহিনী ইতোমধ্যে কারফিউ জারি করেছে এবং জানায় যে অস্থিরতার মধ্যে লুট হয়ে যাওয়া ১০০টির বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ স্বয়ংক্রিয় রাইফেলও বহন করছিলেন বলে দেখা গেছে।

এই পরিস্থিতির মধ্যে সুশীলা কারকিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে। একজন সংবিধান বিশেষজ্ঞ, যিনি প্রেসিডেন্ট পৌডেল ও সেনাপ্রধান সিগদেলের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন, বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘সুশীলা কারকিকে আজই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে। জেনারেশন জেন-জি বিক্ষোভকারীরা তাকে সরকারপ্রধান হিসেবে প্রস্তাব করেছে।’

সূত্র: আল জাজিরা।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

শাকসু নির্বাচনের তারিখ প্রত্যাখ্যান, উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ

অটোরিকশার চাপায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী নিহত

দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও অগ্নিসংযোগ, জিনিসপত্র লুট

ময়মনসিংহে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

‘আত্মহত্যার চেষ্টার’ পর গৃহবধূর মৃত্যু, মসজিদের পাশে মরদেহ রেখে পালালেন স্বামী

একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন