Swadhin News Logo
Monday , 22 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে কোনদিনই প্রতিষ্ঠা পাবে না: নেতানিয়াহু

প্রতিবেদক
Nirob
September 22, 2025 7:50 am

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কোনদিনই প্রতিষ্ঠা পাবে না। রোববার (২১ সেপ্টেম্বর) কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন তিনি।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।’

তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেয়া হবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেয়া হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু।

মূলত, ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন এ ইসরায়েলি নেতা।

এদিকে, নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পদক্ষেপ নিয়ে ক্ষোভ ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে আটক ১০

শোবিজে শোকের ছায়া: খালেদা জিয়ার বিদায়ে আবেগঘন বার্তা তারকাদের

এনসিপির প্রার্থী হলেন বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী

বরগুনায় ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, নতুন আক্রান্ত ৬১

ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরায় এক ঘণ্টা বাড়তি সেবা দিল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের

সিলেট সীমান্তে ‘চোরাকারবারিদের হামলা ঠেকাতে’ বিজিবির গুলি, যুবক নিহত

বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা