Swadhin News Logo
Wednesday , 25 June 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাজায় অতর্কিত হামলায় ৭ ইসরায়েলি সেনা নিহত

প্রতিবেদক
Nirob
June 25, 2025 4:37 pm

গাজায় অতর্কিত হামলায় ৭ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে সাতজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

হামলায় একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানানো হয়, যার ফলে এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পাঠানো একটি উদ্ধারকারী দলও দ্বিতীয় দফা অতর্কিত হামলার শিকার হয়।

স্থানীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, গাজার উত্তরে জাবালিয়ায় সাত ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে আল-কাসসাম ব্রিগেড। অন্যদিকে, আল-কুদস ব্রিগেড মধ্য খান ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার ঘোষণা দিয়েছে।

সংবাদমাধ্যম প্যালেস্টিন ক্রনিকল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ খান ইউনিসে একটি বাড়ির ভিতরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জটিল অভিযান চালিয়েছে। এসময় তারা একটি “ইয়াসিন-১০৫” রকেট এবং একটি আরপিজি নিক্ষেপ করে, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত নাগাদ পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। ইসরায়েলি বাহিনী এখনও হামলার স্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মধ্য খান ইউনিসে পাঁচটি বিমান হামলা চালিয়েছে। এ বোমাবর্ষণের সঙ্গে যুক্ত ছিল বিস্ফোরক ধ্বংসযজ্ঞ, ভারী হেলিকপ্টার থেকে গুলি এবং কামানের গোলাবর্ষণ। ফলে বহু ফিলিস্তিনি হাতহত হয়েছে বলে জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জনে। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৮৪৮ জন ফিলিস্তিনি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হলো ৮ জুলাই যোদ্ধার লাশ

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, প্লাবিত ৩০ গ্রাম

কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা

একটা দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

যৌনপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেফতার

গত এক বছরে পুলিশ একটাও মিথ্যা-গায়েবি মামলা করেনি: অ্যাটর্নি জেনারেল

তেঁতুলিয়ায় মৌসুমে প্রথম ১০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা, হাড়কাঁপানো শীত

ঢাকা-পাবনা এক্সপ্রেস ট্রেন চালু না হলে কঠোর আন্দোলনের হুমকি

ঝালকাঠিতে স্টেডিয়াম সংলগ্ন বসতঘরে আগুন, রাতের নিস্তব্ধতা ভাঙল আতঙ্কে

২০ যাত্রী নিয়ে কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি