Swadhin News Logo
Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যুক্তরাষ্ট্রে আ. লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপ এনসিপির নেতাকর্মীদের

প্রতিবেদক
Nirob
September 24, 2025 12:29 pm

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির দেয়াল ও ফটকে ডিম নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তেলিপাড়া এলাকায় হয় এ ঘটনা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সোমবার নিউইয়র্কে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ অন্যরা। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় আওয়ামী লীগ নেতা জাহিদ হাসানেকে। পরে মিছিল নিয়ে তার বাড়ির ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করেন এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

/এএইচএম

সর্বশেষ - চাকরি