Swadhin News Logo
Wednesday , 25 June 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যুদ্ধে বিধ্বস্ত ইসরাইল চরম অস্ত্র সংকটে

প্রতিবেদক
Nirob
June 25, 2025 9:34 pm

যুদ্ধে বিধ্বস্ত ইসরাইল চরম অস্ত্র সংকটে

যুদ্ধে বিধ্বস্ত ইসরাইল চরম অস্ত্র সংকটে

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের সামরিক বাহিনী কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতির মুখে পড়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ।

মার্কিন তিনজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদন তারা এ তথ্য প্রকাশ করেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল বর্তমানে গোলাবারুদ ও অস্ত্র মজুদে সংকটে পড়েছে।

এই খবরে এমন সময় প্রকাশ পেলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।

এখন পর্যন্ত ইসরায়েল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রতিবছর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে ইসরায়েলকে।

এছাড়া, গত ১৩ জুন ইসরায়েল ইরানে একতরফা সামরিক অভিযান চালানোর পর ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্রও সহযোগিতা করেছে বলে জানা গেছে।

সর্বশেষ - চাকরি