Swadhin News Logo
Thursday , 2 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, গ্রেটা থুনবার্গসহ ২ শতাধিক স্বেচ্ছাসেবক আটক

প্রতিবেদক
Nirob
October 2, 2025 8:46 am

গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’র অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। সেইসাথে, আটক করা হয়েছে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা। আটককৃত জাহাজগুলো হলো— দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্রান্ডে ব্লু। তবে ইসরায়েলের বাধা উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে চলেছে আরও দুটি জাহাজ।

আজ বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে উপত্যকা থেকে ১১১ কিলোমিটার দূরে ছিল ‘মেটেক’ এবং ‘অল’ নামের ওই দুটি নৌযান। যদিও তাদের পরবর্তী অবস্থান জানা যায়নি এখনও।

এর আগে, বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ ‘আলমা’। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানান তিনি।

অপরদিকে আয়োজকরা নিশ্চিত করেন, তেলআবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। শহিদুল আলমসহ ৪৭ টি নৌযানে ৪৪ দেশের মানবাধিকার কর্মী রয়েছেন বহরে।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে মাছ ধরার ট্রলারের আদলে ইয়াবা পাচারকালে আটক ২

শুটিংয়ের কথা বলে রিসোর্টে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, পরিচালক গ্রেফতার

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করতে হবে: জোনায়েদ সাকি

কুকুরকে ফাঁস দিয়ে ও পিটিয়ে হত্যা, একজনকে জরিমানা

শোকজের পর এবার এনসিপি নেতা নিজামকে বহিষ্কার

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামালসহ ডুবে গেছে জাহাজ

১৮ বছর ধরে শিকলবন্দি সাতক্ষীরার হোসেন আলী

ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান অবশেষে উড়লো

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ, শুক্রবার গণসমাবেশ

বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ আনসার সদস্য বদলি