Swadhin News Logo
Monday , 6 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শাটডাউন দীর্ঘায়িত হলে সরকারি কর্মীদের ব্যাপক ছাঁটাই হতে পারে: হোয়াইট হাউস

প্রতিবেদক
Nirob
October 6, 2025 11:36 am

যুক্তরাষ্ট্রে শাট ডাউনের মেয়াদ বাড়তে থাকলে সরকারি কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সিদ্ধান্ত নেন যে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে আংশিক সরকারী শাটডাউন শেষ করার আলোচনায় কোনো অগ্রগতি সম্ভব নয়, তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হতে পারে।

এরইমধ্যে ৫ দিন পার করেছে দেশটির শাট ডাউন। এখনও তহবিল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের সমাধান হয়নি রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে। সোমবার এই ইস্যুতে আরেক দফা ভোটাভুটি হবে মার্কিন কংগ্রেসে।

তবে, দুই দলের ঐক্যমত্যের কোনো ইঙ্গিত মেলেনি। অতি জরুরি পরিষেবা ছাড়া গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে মার্কিন প্রশাসনের সব সরকারি কার্যক্রম। শাটডাউনের কারণে বেতন আটকে আছে লাখ লাখ সরকারি কর্মীর। এই অচলাবস্থার জন্য আবারও ডেমোক্র্যাটদেরই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আসামি ধরার সময় সিআইডির কর্মকর্তাকে ছুরিকাঘাত

গাজায় ইসরায়েলি তাণ্ডবের মাঝেই হামাসের তুমুল পাল্টা লড়াই

তাইওয়ানে বিরোধীদলীয় ২৪ এমপির বিরুদ্ধে সব রিকল ভোট বাতিল

‘গাজার ২৪ চিকিৎসকে নির্মম অবস্থায় আটক করে রেখেছে ইসরায়েল’

ভারতে সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালাতে ’ভাড়াটে’ সেনা মোতায়েনের অভিযোগ

বিজিবির ধাওয়া খেয়ে বিলে লাফ দিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধায় অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

নিরস্ত্রীকরণ ইস্যুতে লেবানন সরকারের পরিকল্পনাকে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

মেঘনার পানি বিপদসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত