Swadhin News Logo
বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

অস্ত্রবিরতি ভেঙে আবারও পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

প্রতিবেদক
Nirob
অক্টোবর ১৫, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ
অস্ত্রবিরতি ভেঙে আবারও পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

অস্ত্রবিরতি ভেঙে আবারও পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

অস্ত্রবিরতি ভেঙে আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে পাক সেনা ও তালেবান যোদ্ধাদের মাঝে। ঘটেছে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও। বুধবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে, মঙ্গলবার ভোর থেকে পাল্টাপাল্টি রকেট হামলা চালায় আফগানিস্তান ও পাকিস্তান। স্থানীয় সময় ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় ইসলামাবাদ রকেট হামলা চালায় বলে অভিযোগ করে কাবুল।

এর জবাবে, সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ছোড়ে তালেবান যোদ্ধারা। শামসাদারসহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করে তারা। তবে এসব হামলায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, তাদের ওপর সাম্প্রতিক সময়ে একসঙ্গে হামলা চালিয়েছে আফগান তালেবান, তেহরিক-ই-তালেবান (টিটিপি) এবং বালুচ বিচ্ছিন্নতাবাদীরা। আর আফগান সরকার বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন মন্তব্য নিয়ে এখনো আমিরাতের সরকার কোনো মন্তব্য করেনি। তবে এসব ঘটনায় যে দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি হচ্ছে, তা সহজেই অনুমেয়।

/এএইচএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

টেকনাফে মাছ ধরার ট্রলারের আদলে ইয়াবা পাচারকালে আটক ২

টেকনাফে মাছ ধরার ট্রলারের আদলে ইয়াবা পাচারকালে আটক ২

টোলের নামে চাঁদাবাজি, প্রতিবাদ করলেই হেনস্তার শিকার

টোলের নামে চাঁদাবাজি, প্রতিবাদ করলেই হেনস্তার শিকার

গভীর রাতে ডাকাতির সময় নারীকে হত্যা

গভীর রাতে ডাকাতির সময় নারীকে হত্যা

বিএনপির সঙ্গে নয়, এনসিপি-এবি পার্টিসহ গঠিত হচ্ছে নতুন জোট: মঞ্জু

বিএনপির সঙ্গে নয়, এনসিপি-এবি পার্টিসহ গঠিত হচ্ছে নতুন জোট: মঞ্জু

ভারত থেকে আসা ব্লিচিং পাউডারে আগুন

ভারত থেকে আসা ব্লিচিং পাউডারে আগুন

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, জারি করতে হলো ১৪৪ ধারা

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, জারি করতে হলো ১৪৪ ধারা

গোপনে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন, জানা গেলো আড়াই মাস পর

গোপনে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন, জানা গেলো আড়াই মাস পর

চাকসু নির্বাচনের কমিশনার কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন: ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী

চাকসু নির্বাচনের কমিশনার কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন: ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী

খাগড়াছড়ির ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

খাগড়াছড়ির ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা