Swadhin News Logo
Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যুক্তরাষ্ট্রে বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩, এখনও নিখোঁজ ২৭ শিশু

প্রতিবেদক
Nirob
July 6, 2025 7:54 am

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও ২৭ শিশুর কোনও খোঁজ পাওয়া যায়নি। রোববার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, শিশুরা কের কাউন্টিতে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়েছিল। ক্যাম্পে থাকা ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবার।

কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। সকলকে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে হঠাৎ ভারী বৃষ্টিপাতে টেক্সাসের গুয়াদালুপ নদীর পানি ২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। এতেই বন্যার কবলে পড়ে আশেপাশের এলাকাগুলো। আবহাওয়া অধিদফতর জানায়, একদিনে ওই এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা পুরো বছরের অর্ধেকের সমান।

/আরএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রেলওয়ে পূর্বাঞ্চলে মারাত্মক ইঞ্জিন-সংকট, অতিরিক্ত চাপে বাড়ছে যান্ত্রিক ত্রুটি

ভারতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাঙ্কারে ধাক্কা ট্রাকের

‘৪২ লাখ টাকা নিয়া আমার ভাইরে গুলি কইরা মাইরা ফালাইছে তারা’

রংপুরে অ্যানথ্রাক্সে দুই শতাধিক গরুর মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক মানুষ

ধ্বংসস্তূপে পরিণত সিটি ইউনিভার্সিটি, পরিবেশ এখনও থমথমে

ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন

মাদ্রাসার চারতলার কার্নিশে আটকে ছিল ছাত্র, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া

নদে ডুবে যাওয়া দাদি-নাতির লাশ উদ্ধার, আরেক শিশু নিখোঁজ

বিকেলে প্রকাশ হবে রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা ও ব্যালট নম্বর