Swadhin News Logo
Thursday , 10 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজস্থানে বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

প্রতিবেদক
Nirob
July 10, 2025 2:29 pm

ভারতের রাজস্থানের চুরু জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

নিহতরা হলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিধু ও ফ্লাইট লেফটেন্যান্ট রিশি রাজ সিং।

বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। এক্স-এ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুজন পাইলটই প্রাণ হারিয়েছেন। কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে।’

স্থানীয় পুলিশ সুপার জয় যাদব জানান, বিমানটি ভূপৃষ্ঠ থেকে নিচু উচ্চতায় উড়ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি বেশ নিচু দিয়ে উড়ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, নিচু উচ্চতায় বিমান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাখির সঙ্গে সংঘর্ষ বা মোবাইল টাওয়ার, উইন্ডমিলের মতো চিহ্নিত না হওয়া বাধার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

এই বছর মার্চের পর এটিই তৃতীয় জাগুয়ার দুর্ঘটনা। ৭ মার্চ হরিয়ানার আম্বালা এয়ারবেস থেকে উড্ডয়নের পরপরই একটি জাগুয়ার বিধ্বস্ত হয়। সে সময় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।

২ এপ্রিল গুজরাটের জামনগরে আরেকটি জাগুয়ার বিধ্বস্ত হলে একজন পাইলট নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন।

জাগুয়ার যুদ্ধবিমান ১৯৭৯ সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়। বর্তমানে ৬টি স্কোয়াড্রনে জাগুয়ার রয়েছে। ইঞ্জিন উন্নয়ন পরিকল্পনা ২০১০ সালে শুরু হলেও বেশি খরচের কারণে তা বাতিল হয়। এখনো পুরনো অ্যাডার এমকে ৮১১ ইঞ্জিনে চালিত হয় এই বিমান।

/এমএমএইচ

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজে ভোগান্তি, মানববন্ধন-বিক্ষোভ

সাতক্ষীরায় আধুনিক চিকিৎসার ভরসাস্থল ন্যাশনাল হাসপাতাল

নিজ বাড়িতে ঘুমন্ত যুবককে গুলি করে যুবককে ‘হত্যা’

বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা আজ

বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা আজ

যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের, ফুল দিয়ে কয়েদিদের বরণ

স্বপ্নের ইউরোপে পাড়ি দিতে গিয়ে নির্মম মৃত্যু

কিছু সংখ্যক ব্যক্তি নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

গাইবান্ধায় জামায়াত নেতা নজরুল হত্যার রহস্য উন্মোচন, মূল আসামি গ্রেফতার

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেবে নরওয়ে