Swadhin News Logo
Sunday , 20 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইউক্রেনে এক রাতে ৩শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

প্রতিবেদক
Nirob
July 20, 2025 3:50 pm

পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে। এক রাতে ইউক্রেনের শহরগুলোয় ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ছুঁড়েছে রাশিয়া।

নিপ্রো-পেট্রো-ভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুলসহ একাধিক স্থাপনা। এ হামলায় প্রাণ হারিয়েছে দু’জন। কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছে একজন। সেই সাথে আহত হয়েছে ৬ শিশু।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের একটি সামরিক বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো। তবে তা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন।

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) ৪০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: এবিসি নিউজ।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে ২২ ঘণ্টা ধরে অনশনে শিক্ষার্থীরা

নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নির্বাচন এলে তারা ধার্মিক সাজে, ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায়: চরমোনাই পীর

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১৭

কর্ণফুলী টানেলে ৬ দিন যান চলাচল সীমিত থাকবে

গেলেন নামাজে, রেললাইনের পাশে মিললো ব্যবসায়ীর লাশ

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগে আগ্রহী জার্মানি