Swadhin News Logo
Monday , 21 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভয়াবহ তাপপ্রবাহে ইরানে পানি সংকট, ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো তাপমাত্রা

প্রতিবেদক
Nirob
July 21, 2025 10:41 am

ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি গরম পড়ছে, কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।

সরকারি মুখপাত্র ফাতে‌মেহ মোহাজেরানি স্থানীয় সময় রোববার (২০ জুলাই) জানিয়েছেন, তীব্র গরম ও বিদ্যুৎ-পানির সাশ্রয়ের প্রয়োজনীয়তার কারণে আগামী বুধবার (২৩ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

তেহরানে রোববার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার (২১ জুলাই) বেড়ে ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ ইরানের শুষ্ক অঞ্চলগুলোতে পানির সংকট দীর্ঘদিন ধরেই বিরাজমান, যা জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অব্যবস্থাপনার ফল বলে মনে করা হচ্ছে।

তেহরান নগর পরিষদের চেয়ারম্যান মাহদি চামরান নাগরিকদের পানির অপচয় বন্ধের আহ্বান জানিয়েছেন। তেহরানের পানি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শহরের পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে শত বছরের মধ্যে সবচেয়ে নিম্নস্তরে রয়েছে।

এ অবস্থায় অন্তত ২০% পানি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। রক্ষণশীল দৈনিক জাভান জানিয়েছে, সংকট মোকাবেলায় রাজধানীর কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

রোববার (২০ জুলাই) ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি দুঃখ প্রকাশ করে বলেন, “সম্পদ ব্যবস্থাপনার স্বার্থে” এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।.

সূত্র: আল জাজিরা।

/এআই

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

‘ঘুষের টাকা’ নিয়ে পৌরসভার ভেতরে দুই কর্মকর্তার মারামারি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ২৩৮ রানে অলআউট ভারত, ফাহাদের শিকার ৫ উইকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ২৩৮ রানে অলআউট ভারত, ফাহাদের শিকার ৫ উইকেট

বাড়ছে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

‘স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে’ চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

হাটহাজারীতে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি, টহলে সেনাবাহিনী

৩৫ বছর পর চাকসু নির্বাচন, ক্যাম্পাসে সাজ সাজ রব

রাজবাড়ীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিভাইস নিয়ে চাকরির পরীক্ষা দিচ্ছিলেন, বারবার কাশি দিয়ে পড়লেন ধরা

চাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

পুলিশের সামনে অস্ত্র বের করলেই আত্মরক্ষার্থে গুলি করার নির্দেশ সিএমপি কমিশনারের