Swadhin News Logo
Thursday , 24 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পশ্চিম তীর দখলের প্রস্তাব অনুমোদন ইসরায়েলি পার্লামেন্টের

প্রতিবেদক
Nirob
July 24, 2025 4:29 pm

পশ্চিম তীর নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিলো ইসরায়েল। আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের সাথে এবার পশ্চিম তীরকে যুক্ত করার পরিকল্পনাকে গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট নেসেট। ইসরায়লের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। খবর, আল জাজিরার।

বুধবার (২৩ জুলাই) ইসরায়েলের পার্লামেন্টে ছিল এক উত্তেজনাপূর্ণ দিন। পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে অনুমোদন দেয় নেসেট। পার্লামেন্টের সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদসহ তার পক্ষের অন্যান্য দল।

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার পক্ষে ভোট পড়েছে ৭১টি। অন্যদিকে, বিপক্ষে ছিল মাত্র ১৩টি ভোট। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে নেসেটের অনুমোদন পায় নেতানিয়াহুর পরিকল্পনা। আইনসভার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দেন পার্লামেন্ট চেয়ারম্যান।

নেসেট চেয়ারম্যান আমির ওহানা বলেন, জুদেয়া, সামারিয়া ও জর্ডান ভ্যালিতে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের মাধ্যমে নেসেট সুস্পষ্ট বার্তা দিয়েছে। পশ্চিম তীর আমাদের ভূখণ্ড, বাড়ি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইহুদিদের মাতৃভূমিতে ফেরার স্বপ্ন পূরণ হবে।

ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-দিক বলেন, এ সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত, আইন অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। পশ্চিম তীরে প্রতিদিনই ধাপে ধাপে দখলদারিত্বের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যেটি গুরুতর অপরাধ। গাজায় যা চলছে সেই ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছে পশ্চিম তীরও।

চলতি মাসের শুরুতে, দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সার্বভৌম অঞ্চল হিসেবে সংযুক্ত করতে নেসেটে চিঠি দিয়েছিল নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। ২৭ জুলাইয়ের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা ছিল তাদের। সে সময় ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছিল সৌদি আরব, মিশরসহ কয়েকটি আরব দেশ।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ৬ দিন ব্যাপী আরব-ইসরায়েল যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। তবে অঞ্চলটিকে কখনোই আনুষ্ঠানিকভাবে নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে সংযুক্ত করেনি।

/এমএইচআর

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত ডেনমার্ক: পররাষ্ট্রমন্ত্রী লারস

বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রফতানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

এবার পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক সংস্থার নজরদারি বন্ধ করছে ইরান

গাজীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ১৫

মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় প্রাণ গেলো মা ও ২ মাসের সন্তানের

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এনসিপি কোনো টালবাহানা মেনে নেবে না: নাহিদ

পার্বত্য শান্তিচুক্তি নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

‘আওয়ামী লীগার ভাইদের ভয়ের কোনও কারণ নেই’

তামিম ইকবাল বিএনপির প্রার্থী, বুলবুল সরকারের: বিসিবির সাবেক সভাপতি

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ