Swadhin News Logo
বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

প্রতিবেদক
Nirob
জুলাই ৩১, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।

বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ট্রাম্প সই করেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই আদেশে ব্রাজিলে ‘‍‍‍‍রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন, ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং বলসোনারোর বিচার’-এর সঙ্গে সরাসরি শুল্ক আরোপের কথাও বলা হয়েছে।

লাতিন আমেরিকার দেশটি থেকে আমদানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ ইস্যুতে অবশ্য আগেই সতর্ক করেছিলেন ট্রাম্প। এ মাসের শুরুতে তিনি বড় শুল্ক আরোপের হুমকি দেন ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে। এতে ব্রাজিলকে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ‘আক্রমণ’ এবং বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেয়ার অভিযোগ করা হয়।

হোয়াইট হাউস জানায়, আইনবহির্ভূতভাবে আটক এবং ‘মত প্রকাশের স্বাধীনতা’ দমন করার অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র।

বিচারক মোরেস ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ও তার সহযোগীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন অভিযোগে এই তদন্ত চলছে।

এদিকে ব্রাজিল হুমকি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যেকোনো শুল্কের পাল্টা পদক্ষেপ তারা নেবে।

/এএম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
রংপুরে গণপিটুনিতে অজ্ঞান পার্টির এক সদস্য নিহত, আহত ১

রংপুরে গণপিটুনিতে অজ্ঞান পার্টির এক সদস্য নিহত, আহত ১

ইরানের সঙ্গে ‘দীর্ঘস্থায়ী’ যুদ্ধের সতর্কতা ইসরায়েলি সেনাপ্রধানের

ইরানের সঙ্গে ‘দীর্ঘস্থায়ী’ যুদ্ধের সতর্কতা ইসরায়েলি সেনাপ্রধানের

পিটিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন শায়খ আহমাদুল্লাহ

পিটিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন শায়খ আহমাদুল্লাহ

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় গুরুতর আহত সাংবাদিক

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় গুরুতর আহত সাংবাদিক

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১

ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রাশিয়ার

আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধই যুদ্ধ বন্ধের একমাত্র পথ : ইরানের প্রেসিডেন্ট

আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধই যুদ্ধ বন্ধের একমাত্র পথ : ইরানের প্রেসিডেন্ট

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেল ও দলীয় কার্যালয় ভাঙচুর

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেল ও দলীয় কার্যালয় ভাঙচুর