Swadhin News Logo
Sunday , 3 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিবেদক
Nirob
August 3, 2025 1:02 pm

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীর শহরটি ‘৮০ পয়েন্ট’ পেয়ে এই স্বীকৃতি আদায় করে নিল।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান ডব্লিউএইচও’র স্বীকৃতি সনদ গ্রহণ করেন।

যুবরাজ সালমান বলেছেন, মদিনার এই স্বীকৃতি নগর কেন্দ্রগুলোতে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নেতৃত্বের নিষ্ঠার উদাহরণ।

তিনি মদিনার চলমান রূপান্তরকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একটি ‘শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল’ হিসেবে তুলে ধরেন। এটি সৌদির ‘ভিশন ২০৩০’ লক্ষ্যের অংশ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জেদ্দার পর মদিনাও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহর হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে।

ডব্লিউএইচও’র অনুমোদন পেতে হলে একজন প্রতিযোগীকে ৮০টি মানদণ্ড পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে পার্ক, হাঁটার জায়গা এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও স্কুলের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রচার।

ডব্লিউএইচও সৌদি আরবের আরও ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর’ স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।

/এটিএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এক কোরালের দাম ৩৫ হাজার

ভোট দিয়ে বিএনপিকে জেতাতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: জাহিদ হোসেন

ভারত কেন কাছে টানছে তালেবানকে?

গাজার শিশুদের পক্ষে কথা বলার জন্য মেলানিয়া ট্রাম্পকে আহ্বান তুরস্কের ফার্স্ট লেডির

নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই: প্রেস সচিব 

‘আত্মহত্যার চেষ্টার’ পর গৃহবধূর মৃত্যু, মসজিদের পাশে মরদেহ রেখে পালালেন স্বামী

৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দিলো পুলিশ

মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ট্রাম্পের!

হেফাজতে ইসলাম সবার অভিভাবকের দায়িত্ব পালন করছে: এ্যানি

ফ্রান্সে ‘ইহুদিবিদ্বেষ’ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত চিঠি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব