Swadhin News Logo
Wednesday , 6 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত, নিহত ৪

প্রতিবেদক
Nirob
August 6, 2025 11:14 am

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার নাভাজো নেশন এলাকায় একটি ছোট মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং সিএসআই এভিয়েশনের তথ্য অনুযায়ী, বিচক্রাফ্ট কিং এয়ার ৩০০ মডেলের এই বিমানটি আলবুকার্ক, নিউ মেক্সিকো থেকে দুজন পাইলট ও দুজন স্বাস্থ্যকর্মী নিয়ে উড্ডয়ন করেছিল। ফিনিক্স থেকে প্রায় ৩০০ মাইল (৪৮৩ কিলোমিটার) উত্তর-পূর্বে চিনলি বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ কমান্ডার এমেট ইয়াজি বলেন, ‘বিমানটি সেখানে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ত্রুটি ঘটে।’ 

নাভাজো ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শ্যারেন স্যান্ডোভাল জানান, ক্রুটি চিনলির ফেডারেল ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে একজন রোগী নেয়ার পরিকল্পনা করছিল এবং আলবুকার্ক ফিরে যাওয়ার কথা ছিল।

স্যান্ডোভাল বলেন, কর্তৃপক্ষ স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ৪৪ মিনিটে বিমানবন্দরে কালো ধোঁয়ার খবর পেতে শুরু করে। দুর্ঘটনার কারণ এখনও অজানা বলে জানিয়েছে নাভাজো নেশন। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এবং এফএএ এ ঘটনা তদন্ত করছে।

সূত্র: এপি, ইউএসএ টুডে।

/এআই

সর্বশেষ - চাকরি