Swadhin News Logo
Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরির অনুমোদন দিলো ইতালি

প্রতিবেদক
Nirob
August 7, 2025 11:25 am

সাড়ে ছয় দশকের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরির অনুমোদন দিলো ইতালি। যা দেশটির মূল ভূখণ্ডের সাথে দক্ষিণাঞ্চলীয় সিসিলি উপদ্বীপকে যুক্ত করবে।

বুধবার (৬ আগস্ট) সিংগেল স্প্যানের সবচেয়ে বড় এই ব্রিজ তৈরির অনুমোদন দেয় প্রধানমন্ত্রী মেলোনি সরকার। যার প্রকল্পমূল্য ধরা হয়েছে আনুমানিক সাড়ে ১৩ বিলিয়ন ডলার।

ভূমধ্যসাগরীয় এলাকার অত্যন্ত ভূমিকম্পপ্রবণ মেসিনা প্রণালির ওপর নির্মিত হবে ব্রিজটি। যা ভূমিকম্প সহনশীল হবে বলে দাবি করা হচ্ছে।

চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী, ব্রিজটির দৈর্ঘ্য ৩ দশমিক ৩ কিলোমিটার হবে। যার দু’পাশে থাকে ৪শ’ মিটার উচ্চতার দু’টি টাওয়ার। মাঝখানে দুই রেললাইনসহ উভয় পাশে তিন লেনে চলাচল করবে যানবাহন।

উল্লেখ্য, গত শতাব্দীর ৬০ এর দশক থেকেই সিসিলি উপদ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে প্রয়াস চালাচ্ছে ইতালি। কিন্তু প্রকল্পের উচ্চমূল্য, পরিবেশগত ঝুঁকি ইত্যাদি বিষয় বিবেচনায় বারবার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে দেশটির কর্তৃপক্ষ।

/এএইচএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ অফিসারকে মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার

শুধু পক্ষপাতদুষ্ট নির্বাচন হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা

মিয়ানমারের নির্বাচিত সরকার রোহিঙ্গাদের কথা শুনবে এমন নিশ্চয়তা নেই: তুর্ক

কুড়িগ্রামের রৌমারীতে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

অন্তর্বর্তী সরকার গত এক বছর জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি: রুহিন হোসেন

চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতার পদ স্থগিত

যুবককে আটকে বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৪ জন গ্রেফতার