Swadhin News Logo
Friday , 8 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যুক্তরাজ্যের ‘হোমলেসনেস মিনিস্টারের’ পদ ছাড়লেন রুশনারা

প্রতিবেদক
Nirob
August 8, 2025 6:30 am

সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে দেয়ার অভিযোগ ওঠার পর তোপের মুখে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

সম্প্রতি পূর্ব লন্ডনে নিজ বাসা থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদসহ বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যা দেশটির ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইনবিরোধী বলে দাবি করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েন ঐ এমপি।

যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ওই আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি।

/এএম

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা বয়কট করলো ছাত্রদল

নির্বাচনের জন্য সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে: আসিফ মাহমুদ

ওসমানী বিমানবন্দরের রানওয়েত বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিটিআরসি ভবনে ভাঙচুরের মামলায় কারাগারে ৪৫ আসামি

বিটিআরসি ভবনে ভাঙচুরের মামলায় কারাগারে ৪৫ আসামি

সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচার আটক

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি পরিদর্শনে গেলেন মার্কিন হাউস স্পিকার

‘নির্বাচন কমিশন অপরাধ করেছে’, ক্ষমা চাইতে বললেন ডা. তাহের

বিএসআরএম কারখানায় হামলা-ভাঙচুর, মালামাল লুটের অভিযোগে মামলা

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

পদ্মার সেই বাঁধে আবারও ভাঙন, নিমিষেই বিলীন হলো ৮ স্থাপনা