Swadhin News Logo
Monday , 18 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার টাকায়

প্রতিবেদক
Nirob
August 18, 2025 10:47 pm

পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি এলাকার জেলে বাবুল মাঝির জালে ধরা পড়লো এক কেজি ৮৮০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

সোমবার (১৮ জুলাই) সকালে সমুদ্রে গিয়ে জাল তুলতেই ইলিশটি ওঠে। পরে বিকালে মাছটি কুয়াকাটার স্থানীয় মৎস্য আড়তের (মেয়র বাজারে) নিয়ে এলে রাসেল ফিসের মাধ্যমে মাছটি নিলামে পাঁচ হাজার ৮৭৫ টাকায় কিনে নেন সানজিদা ফিসের স্বত্বাধিকারী রফিক পাটোয়ারী। নিলামে এক লাখ ২৫ হাজার টাকা মণ দরে প্রতি তিন হাজার ১২৫ টাকা দরে মাছটির দাম হাঁকা হয় পাঁচ হাজার ৮৭৫ টাকা।

ক্রেতা রফিক পাটোয়ারী বলেন, বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়ার শেষ তীরবর্তী এলাকায় খুঁটা জালে মাছটি শিকার করে নিয়ে এসেছে ওই জেলে। পরে বিক্রির জন্য নিয়ে আসেন আমাদের বাজারে। তবে এতো বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। মাছটি কিনেছি লাভের আশায়, এখন সামান্য ব্যবসা হলেই বিক্রি করে দেবো।

মাঝি বাবুল জানান, সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। তবে আমি যে মাছটি পেয়েছি এটি সাইজে বড় হওয়ার কারণে আমি অনেক টাকা বিক্রি করেছি। খুব বেশি মাছ না পেলেও আল্লাহ যা দিয়েছে তাতে অনেক খুশি আমি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ইরান-ইসরাইল সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে

চা খেতে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

রবিবার থেকে ফরিদপুরে আবারও অবরোধের ঘোষণা, দক্ষিণের পথে ভোগান্তি

বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত

Dominieren Digital Roulette-Spiel Methoden 💳 Baden-Württemberg   🎠

Dominieren Digital Roulette-Spiel Methoden 💳 Baden-Württemberg 🎠

শিবির ও ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী জিতুর

‘মধ্যপ্রাচ্যে অরাজকতা ছড়াচ্ছে ইজরায়েলই’, রাষ্ট্রসংঘে উলটো সুর মার্কিন রাষ্ট্রদূতের!

তেলের বিনিময়ে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইরান

মাদারীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: নার্গিস বেগম