Swadhin News Logo
Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাবনায় অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

প্রতিবেদক
Nirob
August 19, 2025 10:20 am

পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে গোপন আস্তানায় অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও দুই জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ‘ময়েজ বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপ চতরা বিল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত ও গানপাউডারসহ বিপুল সরঞ্জাম জব্দ করে।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় কোনও নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান বলেন, ‘চতরা বিলকে কেন্দ্র করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযান শেষ হলে আটকদের পরিচয় জানানো হবে।’

স্থানীয়দের অভিযোগ, চতরা বিলের অজপাড়াগাঁয় দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। দিনের বেলায় তারা আড়ালে থাকলেও রাতে অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতো, ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না।

পুলিশ আরও জানিয়েছে, অভিযান এখনও চলমান। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে ডাচ্‌-বাংলার এটিএম বুথ ও দুই দোকানে ডাকাতি

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের গানসু রাজ্য

১৭৩ টাকার তালা ৫ হাজার ৫৯০ টাকায় কিনেছিল রেলওয়ে

মৌলভীবাজারে তীব্র শীত, তাপমাত্রা ১১ ডিগ্রি

বর্ণবাদ কেলেঙ্কারির অভ্যন্তরে প্রেম দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্র: শো সূত্রগুলি সিয়েরা অর্টেগার প্রস্থান সম্পর্কে ‘ক্রোধ’ প্রকাশ করে, ব্যাকস্টেজে কী চলছে তা বলুন – এবং কে সত্যই দোষারোপ করতে হবে তা প্রকাশ করুন

রাজশাহীতে জুলাইয়ের ৯ মামলার অভিযোগপত্র জমা, শেখ হাসিনাসহ অভিযুক্ত ৫২৯

৪ দিন পর ফের কর্ণফুলী মিলে কাগজ উৎপাদন শুরু

গোপালগঞ্জ জেলা কারাগারে নিরাপত্তা জোরদার

চাল শুধু মানুষই খায় না, গরু-ছাগল ও হাঁস-মুরগিরও খাদ্য: খাদ্য উপদেষ্টা

কাতারে ইসরায়েলের হামলা: যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের নিন্দা