Swadhin News Logo
Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

একদিনের ব্যবধানে কোম্পানীগঞ্জে আবারও ইউএনও বদলি

প্রতিবেদক
Nirob
August 19, 2025 3:58 pm

সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে আবারও রদবদল হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকালে বর্তমান ইউএনও আজিজুন নাহারকে ফেঞ্চুগঞ্জে বদলি করে তার স্থলাভিষিক্ত হিসেবে শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়।

তবে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। সর্বশেষ আদেশ অনুযায়ী চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াকে কোম্পানীগঞ্জে আর ফেঞ্চুগঞ্জের শফিকুল ইসলামকে চুনারুঘাটে বদলি করা হয়।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাদাপাথর লুটের ঘটনা ঠেকাতে ব্যর্থ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহারকে বদলির আদেশ হয় সোমবার।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন নাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। লুটপাট বন্ধে দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

কলমিশাকের মেলা ও রান্না

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, তুমুল গোলাগুলি

Liste Von US Gewinnspiele Glücksspiel Casino Für Nov 2025 • Alpenraum Enjoy the Game

Liste Von US Gewinnspiele Glücksspiel Casino Für Nov 2025 • Alpenraum Enjoy the Game

কক্সবাজার মাদক ও মানব পাচারের দুর্গ, গোলটেবিল বৈঠকে বক্তারা

নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

হোসেনপুরে বিএনপির সম্মেলনে হট্টগোল, অধিবেশন স্থগিত করে ফিরলেন কেন্দ্রীয় নেতারা

বাংলাদেশিদের যথেষ্ট পরিমাণে ভারতীয় ভিসা দেয়া হচ্ছে: রণধীর জয়সওয়াল

ইরান-ইসরাইল সঙ্ঘাত নিয়ে আলোচনার টেবিলে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ

প্রতিমা বিসর্জনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ আহত ৫