Swadhin News Logo
Tuesday , 19 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাভারে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ 

প্রতিবেদক
Nirob
August 19, 2025 9:39 pm

ঢাকার সাভারে একইদিনে দুটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঙ্গলবার সাভার থানা স্ট‍্যান্ড এলাকার ক্রাউন হাসপাতাল ও স্পেশালাইজড হাসপাতালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে সাহারা আমিন নামে এক শিশুকে সাভারের থানা বাসস্ট্যান্ড আনন্দপুর এলাকার ক্রাউন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। আজ শিশুটিকে অ্যানেস্থেশিয়া দেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইরফান। এরপর অপারেশন করেন একই হাসপাতালের নাক-কান-গলার চিকিৎসক খন্দকার আবুল বাশার। অপারেশনের এক ঘণ্টা পরেই মারা যায় সাহারা। পরে তাকে দ্রুত এনাম মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একইদিন দুপুরে সাভারের থানা বাসস্ট্যান্ডে মডার্ন প্লাজার ওপর অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে টনসিল অপারেশনের সময় মারা যায় মানিকগঞ্জের ১৩ বছরের শিশু রাতুল। পুলিশ জানিয়েছে, চিকিৎসার সময় ‘ভুল অপারেশনের কারণে’ তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

অভিযুক্ত দুই চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন কেটে দেন এবং পরে বন্ধ করে রাখেন।

এ ব‍্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘দুই হাসপাতালে শিশুর মৃত্যুর বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব‍্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

প্রেমের টানে বাংলাদেশে, ভবিষ্যৎ অনিশ্চিত জেনে ৬ মাস পর ফিরলেন নিজ দেশে

পোস্টাল ব্যালট নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স

পোস্টাল ব্যালট নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স

গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ আ.লীগের, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

সাবেক প্রেসিডেন্ট ইউনকে ৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়ার আদালত

সাজ্জাদ হত্যায় ব্যবহৃত পিস্তল-গুলি উদ্ধার, যুবদলের আরও দুজন গ্রেফতার

ক্যানসারে আক্রান্ত ফুটবলার ঋতুপর্ণার মা, টাকার অভাবে থমকে আছে চিকিৎসা

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রফতানি

ছাত্রলীগ ট্যাগ দিয়ে হাসপাতাল থেকে তুলে নিয়ে ১৬ ঘণ্টা আটকে রেখে ২০ লাখ টাকা দাবি

গণঅভ্যুত্থানের অংশীদার দলগুলো মিলে সমঝোতার নির্বাচন চাই: নুর

গাজায় সংঘাতের ২ বছর পূর্ণ হলো আজ