Swadhin News Logo
Wednesday , 20 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

প্রতিবেদক
Nirob
August 20, 2025 8:39 pm

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বুধবার (২০ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সাত পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

এসব তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। তবে তিনি প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ১২ আগস্ট এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদন রবিবার দেওয়ার কথা ছিল। কিন্তু সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও তিন দিন সময় চায় কমিটি। সে আলোকে বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল।

এদিকে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বুধবার বেলা ১২টার দিকে কার্যালয় ছাড়েন তিনি। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক হিসেবে মো. সারোয়ার আলমের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

সাদাপাথরে পাথর লুটপাটের সমালোচনার মুখে সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বিএনপির সম্মেলনে গান গাইলেন পলকের ভগ্নিপতি, নেতাকর্মীদের ক্ষোভ

25 No Deposit Bonus ➤ Must Try Slot Machines By Month Canadian Federation   Play Now

25 No Deposit Bonus ➤ Must Try Slot Machines By Month Canadian Federation Play Now

ঝিনাইদহে জমির ন্যায্যমূল্যের দাবিতে ক্ষতিগ্রস্তদের সড়ক অবরোধ

বৃদ্ধ বাবার রগ কেটে দেওয়া ছেলে গ্রেফতার

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রস্তাবকে ষড়যন্ত্র বলছে বিএনপি-জামায়াত

যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ‘বাস্তব ও আসন্ন’ : ওয়াশিংটনের বার্তা

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ‘হাতকাটা’ টিপুসহ আটক ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লাল রঙ মেরে প্রতীকী প্রতিবাদ

আ.লীগ নেতা সুজিত রায় নন্দীসহ ৬ জনের বিরুদ্ধে কলেজ শিক্ষকের মামলা

ইসরায়েলি হামলায় আরও ৬৩ ফিলিস্তিনির প্রাণহানি