Swadhin News Logo
Wednesday , 20 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: মুফতি রেজাউল করীম

প্রতিবেদক
Nirob
August 20, 2025 8:55 pm

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সংখ্যানুপাতিক (পিআর) ভোটপদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের প্রতিনিধি সংসদে যেতে পারবেন, ক্ষমতার ভারসাম্য আসবে এবং প্রতিটি ভোটের মর্যাদা রক্ষা পাবে।’

মঙ্গলবার বিকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সমাবেশে সতর্ক করে বলেন, ‘পিআর পদ্ধতি, রাষ্ট্র সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যকর না করে নির্বাচনি তফসিল ঘোষণা করলে তা হবে জনগণের কাছে অগ্রহণযোগ্য। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি এসব পদক্ষেপ দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূইঁয়া এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূইঁয়া। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ধানক্ষেতে পড়ে ছিল মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া মরদেহ

সেই পিবিআই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এলো আরও ৪২০ টন চাল

সাতক্ষীরায় কোটি টাকার ভারতীয় চোরাই ওষুধ জব্দ

উচ্চকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও পদত্যাগ করবেন না জাপানের প্রধানমন্ত্রী

ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬, সুনামি সতর্কতা জারি

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না

ভারতে পালানোর সময় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না

বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ

আয়কর রিটার্ন না দিলে গ্যাস–বিদ্যুতের সংযোগ কেটে দিতে পারবেন কর কর্মকর্তারা

আয়কর রিটার্ন না দিলে গ্যাস–বিদ্যুতের সংযোগ কেটে দিতে পারবেন কর কর্মকর্তারা

বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন ছেলে, প্রাণ গেলো দুজনেরই