Swadhin News Logo
Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সাংবাদিক অপহরণ, সব পদ হারালেন ছাত্রদল নেতা

প্রতিবেদক
Nirob
August 21, 2025 11:07 am

সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনার কামারখন্দ উপজেলাধীন ১নং ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। 

সেই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কামারখন্দ উপজেলা শাখা।

ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম বলেন, মুন্না সরকারের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা কোনও অন্যায় মেনে নেব না।

বহিষ্কারের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে, কয়েকদিন ধরে গণমাধ্যমে মুন্না সরকারের নানা অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন ‘জনতার আলো’ নামক একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক রুবেল তালুকদার। এর জেরে ওই সাংবাদিককে অপহরণ করেন মুন্না সরকারসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। এরপর ভুক্তভোগী সাংবাদিকের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন। সেনাবাহিনীর তৎপরতায় তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। 

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

‘অস্ত্র কারখানা’ ভেবে পুলিশের অভিযান, উদ্ধারের পর দেখা গেলো সবই নকল অস্ত্র

৩ মামলা থেকে অব্যাহতি পেলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ

সেফ এক্সিট নয়, নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছি: ধর্ম উপদেষ্টা

পার্বত্য অঞ্চল নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন সারজিস

গেলেন নামাজে, রেললাইনের পাশে মিললো ব্যবসায়ীর লাশ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরায় হাসপাতালে দুদকের অভিযান, ৭ দালাল আটক