Swadhin News Logo
Thursday , 21 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
Nirob
August 21, 2025 10:38 pm

কুমিল্লা নগরের অশোকতলা বিসিক এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. সায়েম (২৪)। তিনি অশোকতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়েম প্রায় সময় বিসিক এলাকা ঘুরে ঘুরে বিসিকের ব্যবসায়ী, অশোকতলা এলাকার দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে চাঁদা নিতেন। তাই স্থানীয়দের মাঝে কয়েকদিন ধরে ক্ষোভ জন্ম নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা তুলতে বের হলে বিসিকের জান্নাত ফুড নামের একটি ফ্যাক্টরির সামনে তাকে আটকে মারধর করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা বলছেন সায়েম এলাকায় চাঁদাবাজি করতো। আজও সেই উদ্দেশ্যে বের হলে জনতার পিটুনির পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।’

সর্বশেষ - চাকরি