Swadhin News Logo
Friday , 22 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

স্কুলের টাকা আত্মসাতের অভিযোগে থানায় দেওয়ার রাতেই অফিস সহকারীর ‘আত্মহত্যা’

প্রতিবেদক
Nirob
August 22, 2025 2:37 pm

কক্সবাজারের চকরিয়া থানার হাজতের একটি কক্ষে দুর্জয় চৌধুরী নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই যুবক চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব থানার হাজত থেকে তার লাশ উদ্ধার করেন। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরী পাড়ার কমল চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দুর্জয়কে লিখিত অভিযোগসহ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু ভোররাতে নিজের পরনের শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

থানা হাজতে দুর্জয়ের আত্মহত্যা করার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জসীম উদ্দিন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব

পদপিষ্টের ঘটনায় সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন থালাপতি বিজয়

দর্শনা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ওএমএসের আটা পাচারের সময় একজন গ্রেফতার

রাশিয়ায় স্কুল শিক্ষার্থীদের দেয়া হচ্ছে সামরিক প্রশিক্ষণ

প্রায় সাড়ে ৩ বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দু’দেশ

খুলনায় যুবককে গুলি করে হত্যা, ‘শীর্ষ সন্ত্রাসী’ বলছে পুলিশ

ঘরের চালে বজ্রপাত, বারান্দায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু

৫ কোটি টাকার সৈকত সড়ক সমুদ্রে বিলীন, অনিয়মের সত্যতা পেলো দুদক

২৪-এর গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেবো না: নাহিদ ইসলাম