Swadhin News Logo
Saturday , 23 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Nirob
August 23, 2025 11:33 am

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় শামীম হোসেন (৩৩) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আঠারোমাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের পেছন দিকে কুপিয়ে তাকে হত্যা করে। শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশ দুই জনকে আটক করেছে।

জানা গেছে, নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।’

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, নিহত শামীমের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে আঠারোমাইল এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে তিনি জড়িত বলে জানা গেছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
Les Plus Efficaces   Stratégies   Remporter Des Gains   En Participant À  Roulette En Ligne · zone française Claim Free Spins

Les Plus Efficaces Stratégies Remporter Des Gains En Participant À Roulette En Ligne · zone française Claim Free Spins

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ চালুর অনুরোধ ধর্ম উপদেষ্টার

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ চালুর অনুরোধ ধর্ম উপদেষ্টার

রাজশাহীতে আমনের ভালো ফলন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা

১৫৪ ফিলিস্তিনিকে মিশরে পাঠালো ইসরায়েল

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর নিয়ে যাওয়া সেই যুবক গ্রেফতার

উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন, এটা বিশ্বাস করতে চাই না: সারজিস

নির্বাচনের নিয়ে কথা বলতে রাজশাহী আসিনি: আসিফ নজরুল

এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: ফাওজুল কবির খান

বাউফলে দুই শিশু নিখোঁজ; দু’দিন পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান