Swadhin News Logo
Monday , 25 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কুবি শিক্ষার্থীকে ‘ধর্ষণচেষ্টার’ ঘটনায় আরও একজন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 25, 2025 10:29 am

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাসে ‘ধর্ষণচেষ্টার’ ঘটনায় সৌরভ নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস।

জানা যায়, ২৩ আগস্ট রাত আড়াইটার দিকে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের পাশের একটি হোটেল থেকে সৌরভকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি ফেরদৌস বলেন, ‘পলাতক তিন জনের মধ্যে সৌরভ নামের একজনকে শনিবার (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। সে থানাতেই আছে। বাকি দুজনকে গ্রেফতারে অভিযান চলমান আছে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘যে তিন জন পলাতক ছিল তাদের মধ্য থেকে সৌরভ নামের একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। আমরা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যে দুজন এখনও গ্রেফতার হয়নি তাদেরকেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে।’

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লোকাল সেন্টমার্টিন পরিবহন নামক একটি চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে পাঁচ জনের নামে মামলা করা হয়। এর মধ্যে দুজনকে সেদিনই শিক্ষার্থীরা আটক করে পুলিশে দেয়। বাকি তিন জন পালিয়ে যায়। পলাতক তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন এখনও পলাতক আছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৭১ শতাংশ

বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শাপলা না পেলে এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না প্রশ্নে যা বললেন সারজিস

রূপালী ব্যাংকে থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, ফটকে তালা দিয়ে বিক্ষোভ

এনসিপি নেতা নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার

পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হয়ে পরিস্থিতি জটিল করে তুলছেন, অভিযোগ জেলেনস্কির

চলন্ত ট্রেন পেট্রোল বোমা নিক্ষেপ

কুয়াকাটা মেরিন ড্রাই‌ভ প‌রিদর্শনে গিয়ে অ‌নিয়মের সত্যতা পেয়েছে দুদক

ফ্রান্সের প্রেসিডেন্ট ও নেটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প

ফ্রান্সের প্রেসিডেন্ট ও নেটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প