Swadhin News Logo
Monday , 25 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বন্ধুকে বাড়িতে দাওয়াত করে খাওয়ানোর পর কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Nirob
August 25, 2025 7:26 pm

শেরপুরের নালিতাবাড়ীতে তুলা মিয়া (৩৮) নামের এক বন্ধুকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে খাওয়া-দাওয়ার করানোর পরই এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 
 
রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে। তুলা মিয়া উপজেলার ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু নাজমুল হক (৩৫) একই ইউনিয়নের গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। তারা চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। রবিবার রাতে বন্ধু নাজমুল তার বাড়িতে ডেকে নিয়ে যান বন্ধু তুলা মিয়াকে। খাওয়া-দাওয়ার পর হঠাৎ নাজমুল দা দিয়ে তাকে কোপাতে শুরু করেন। এ সময় তুলা মিয়া পালানোর চেষ্টা করলে ধানক্ষেতের আইলে পড়ে যান। পরে নাজমুল এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।

স্থানীয় লোকজন তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর থেকেই নাজমুলকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। সোমবার ভোরে তার সঙ্গে থাকা এক নারীকে সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও নাজমুল পালিয়ে যান।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও শত্রুতার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
‘একলা চলো’ নীতিতে ইসলামী আন্দোলন?

‘একলা চলো’ নীতিতে ইসলামী আন্দোলন?

জয়পুরহাট সীমান্তে ফের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, উত্তেজনা

বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ হারান রাজবাড়ীর নজরুল, ৫ মাস পর জানল পরিবার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারসহ ১৯ শিক্ষার্থীকে শাস্তি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

৪৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহতের শঙ্কা

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইসরায়েল: ট্রাম্প

গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ-গুলি, আহত ৭

মেজাজ না হারিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাবেন কী ভাবে