Swadhin News Logo
Monday , 25 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রামে নকশাবহির্ভূত ১২টি ভবন চিহ্নিত, সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Nirob
August 25, 2025 9:50 pm

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার (২৫ আগস্ট) নগরীর বাকলিয়া থানাধীন অ্যাক্সেস রোড সংলগ্ন এলাকায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকায় নকশাবহির্ভূত ১২টি ভবন চিহ্নিত করা হয়। এসব ভবন মালিকদের সাড়ে ২৫ লাখ জরিমানা করা হয়। সিডিএ কর্মকর্তারা অবৈধ অংশ ভেঙে ফেলার কাজ শুরু করেছেন। কিছু ভবন মালিক ভেঙে ফেলবেন বলে অঙ্গীকার করেছেন।

সিডিএর অথোরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীতে গড়ে ওঠা নকশাবহির্ভূত অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে নকশাবহির্ভূত ১২টি ভবন চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। এসব ভবন মালিকদের সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবন মালিকরা নিজস্ব খরচে অননুমোদিত অংশ ভেঙে ফেলার অঙ্গীকার নেওয়া হয়। চট্টগ্রাম শহরকে বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ার লক্ষ্যে এই অভিযান নিয়মিত চালানো হবে।’

সিডিএর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে পারবেন না। ইতোমধ্যে যাদের ভবন নকশা বহির্ভূতভাবে নির্মিত হয়েছে, তাদের নিজ দায়িত্বে অবৈধ অংশ ভাঙার আহ্বান জানানো হয়েছে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর অথোরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ এবং চউকের ইমারত পরিদর্শকরা।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

হা‌রি‌য়ে যাচ্ছে হাওরের দেশি মাছ

শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিসের শেয়ার হস্তান্তরের চেষ্টা

টাঙ্গাইলে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী

নারায়ণগঞ্জের জিমখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ২৪

ফ্রান্সে নিউক্লিয়ার প্লান্টে জেলিফিশের ঝাঁক, বন্ধ পারমাণবিক কার্যক্রম

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত

ভারতের ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, জবাবে যা বললো নয়াদিল্লি

লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

গোবিন্দগঞ্জে দোকানিকে কুপিয়ে হত্যা

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ স্পেনের পার্লামেন্টে