Swadhin News Logo
মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নাফ নদ থেকে আরও ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রতিবেদক
Nirob
আগস্ট ২৬, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
নাফ নদ থেকে আরও ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও দুটি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে।

তবে জেলেদের মাঝির আব্দুল হাফেজ ও আমিনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। সাগর থেকে মাছ শিকার শেষে টেকনাফ ফেরার পথে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

এ তথ্যটি নিশ্চিত করে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘আজকেও দুটি ট্রলার ও ১৩ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ ছাড়া আমাদের ঘাটে মাছ ধরতে আরও কয়েকটি ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না। মূলত ভাটার কারণে জেলার মিয়ানমার সীমানা দিয়ে ফেরার পথে এ ধরনের ঘটনা ঘটছে। এ পাশে চরের কারণে ট্রলার চলাচল করতে পারছে না।’

ওই ট্রলারের মাঝি আব্দুল হাফেজের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে বলে জানান আবুল কালাম। তিনি বলেন, ‘সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাফ নদে ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় পৌঁছালে আগে থেকেই ওতপেতে থাকা আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে জেলেদের ধাওয়া করে আটক করেন। পরে তাদেরকে আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছে বলে আবুল কালামকে জানিয়েছেন ট্রলারের মাঝি আব্দুল হাফেজ। এরপর থেকে ট্রলারের মাঝিমাল্লাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু প্রতিদিন আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগর থেকে ফেরারপথে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। গত চার দিনে পাঁচটি ট্রলারসহ ৪৬ জেলেকে ধরে নিয়ে গেছে বলে ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে।’

ট্রলার মালিক ও বিজিবি জানায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে কমপক্ষে ৩০০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট মাস পর্যন্ত অপহৃত হন ২২০ জন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। বাকি ১০০ জেলের মধ্যে গত এক সপ্তাহে ৫১ জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ‘বিগ বিউটিফুল বিল’ স্বাক্ষর করলেন ট্রাম্প

হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে ‘বিগ বিউটিফুল বিল’ স্বাক্ষর করলেন ট্রাম্প

রাজশাহীতে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

রাজশাহীতে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

অতীতের জালিমও আমাদের দমাতে পারেনি: জামায়াত আমির

অতীতের জালিমও আমাদের দমাতে পারেনি: জামায়াত আমির

মেহেরপুরে বিএনপির ২ পক্ষের হামলা পাল্টা হামলা

মেহেরপুরে বিএনপির ২ পক্ষের হামলা পাল্টা হামলা

ফ্রান্সে ‘ইহুদিবিদ্বেষ’ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত চিঠি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব

ফ্রান্সে ‘ইহুদিবিদ্বেষ’ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত চিঠি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব

ময়নাতদন্ত শেষে ঢাকার পথে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

ময়নাতদন্ত শেষে ঢাকার পথে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

চট্টগ্রামে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

চট্টগ্রামে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেফতার

নিষেধাজ্ঞার আগের রাতে ফরিদপুরে ইলিশের মেলা, ক্রেতাদের ঢল

নিষেধাজ্ঞার আগের রাতে ফরিদপুরে ইলিশের মেলা, ক্রেতাদের ঢল

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

আদালতের নির্দেশের পরও এমপিওভুক্তি নিয়ে মাদ্রাসা সুপারের টালবাহানা

আদালতের নির্দেশের পরও এমপিওভুক্তি নিয়ে মাদ্রাসা সুপারের টালবাহানা