Swadhin News Logo
Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বগুড়ার শিবগঞ্জে বিপুল পরিমাণ জালনোটসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
August 28, 2025 12:05 pm

বগুড়ার শিবগঞ্জে সাত লাখ টাকা মূল্যের জালনোট উদ্ধার করা হয়েছে। এ সময় জালনোট কারবারি দলের সদস্য রিয়াজুল ইসলামকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার মুরাদপুর এলাকায় মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতার জালনোট কারবারি রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা বুধবার রাত আড়াইটার দিকে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি করে এক হাজার ৪০০ পিস ৫০০ টাকার মোট সাত লাখ টাকার জালনোট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল জালনোট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সত্যতা স্বীকার করেন।

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, এ ব্যাপারে উপপরিদর্শক (এসআই) মাহবুব বাদী হয়ে জালনোট কারবারি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

খুলছে সেন্টমার্টিন, হতাশা কাটেনি ব্যবসায়ীদের

সাত বিয়ে করা সেই রবিজুল মানবপাচার মামলায় গ্রেফতার

হাসিনা পরাজিত হয়ে দেশকে জাহান্নাম বানানোর প্রস্তুতি নিয়েছে: জোনায়েদ সাকি

আসা‌মিদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ

অনশন না ভাঙায় শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে উপাচার্যের রাত্রিযাপন

বাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষক নিহত, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

পাকিস্তানে জঙ্গি আস্তানায় অভিযান: আরও ৭ সেনার মৃত্যু

সার্বিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, পুলিশ-শিক্ষার্থীদের সংঘর্ষ

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ‘ঐতিহাসিক’ তুরস্ক সফরে যাচ্ছেন

ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া সীমিত করল বাংলাদেশ