Swadhin News Logo
Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রোগীর সঙ্গে নার্সের টিকটক, অপারেশন থিয়েটার সিলগালা

প্রতিবেদক
Nirob
August 28, 2025 4:05 pm

নড়াইলের লোহাগড়ায় প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করেন ওই ক্লিনিকের নার্স প্রিয়া। বিষয়টি জানাজানি হলে ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।

এ সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি উপস্থিত ছিলেন।

জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর মোড়ে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ভিডিও করে করে টিকটকে আপলোড করে আসছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিবহির্ভূত এ ঘটনাটি বুধবার (২৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

এসব অভিযোগের বিষয়ে জানতে নার্স প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান। প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিমও ভুল স্বীকার করেন। বিষয়টি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটারের কোনও কর্মকাণ্ড প্রকাশ করা আইনত অপরাধ। রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা গুরুতর অপরাধ। অপারেশন থিয়েটারের টিকটক ভিডিও প্রকাশের পর এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আইডি কার্ড ভেঙে রয়টার্স ছাড়লেন কানাডিয়ান সাংবাদিক

৯০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে থানার ওসিসহ ৬ পুলিশকে প্রত্যাহার

মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে ইনুর বিরুদ্ধে শুনানি ১৪ অক্টোবর

কুমিল্লায় বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল রিয়েল ক্যাপিটা গ্রুপ

কুমিল্লায় বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল রিয়েল ক্যাপিটা গ্রুপ

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে: জামায়াত সেক্রেটারি

রাশিয়ার তেল কিনে যুদ্ধে অর্থায়ন করছে ভারত: স্টিফেন মিলার

Código De Bono De YesPlay Sin Depósito • Región de Murcia   ⭐

Código De Bono De YesPlay Sin Depósito • Región de Murcia ⭐

ঘরের চালে বজ্রপাত, বারান্দায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর, নিজাম হাজারীর বাড়িতে আগুন

ভোররাতে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১০ জেলে আটক