Swadhin News Logo
Thursday , 28 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নিজের পিস্তলের পিন মেরামতের সময় গুলিবিদ্ধ এসআই

প্রতিবেদক
Nirob
August 28, 2025 7:17 pm

রাজশাহীতে পিস্তলের ফায়ারিং পিন ‘মেরামত’ করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক এসআই। বুধবার (২৭ আগস্ট) রাত ১১টা ৮ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ ঘটনা ঘটে। রাতেই ওয়ারেস আলী (৫০) নামের ওই এসআইকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ওয়ারেস আলী ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে চাকরি করছেন। কনস্টেবল পদে চাকরিতে যোগদান করা ওয়ারেস পদোন্নতি পেয়ে প্রথমে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরে এসআই হন। তিনি অস্ত্র চালনায় অভিজ্ঞ। তবে দুর্ঘটনাবশত গুলিটি বেরিয়ে গেছে। গুলিটি তার পায়ে হাঁটুর ওপরে লাগে।

কাটাখালী থানার ওসি আবদুল মতিন বলেন, ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা হয়েছিল। তিনি সেটি মেরামত করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে তখন গুলিটি বেরিয়ে যায়। গুলিটি হাঁটুর ওপরে লেগে পায়ের একপাশের দিয়ে বের হয়ে গেছে। তাই তিনি ঝুঁকিমুক্ত, তা না হলে বড় ক্ষতি হতো। ঘটনার পর রাতেই তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ওয়ারেস আলী আশঙ্কামুক্ত আছেন। বর্তমানে হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত