Swadhin News Logo
Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় ২ জন নিহত

প্রতিবেদক
Nirob
August 30, 2025 9:50 am

পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও জগদল বালিয়াডাঙ্গী এলাকার আহমদ আলী (৫৫)। আহতরা হলেন— চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়রা জানান, নিহত ও আহতরা ইজিবাইকে করে পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হেলিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা পাঁচ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিন ও আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাদেকুল ও প্রিয়াকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এতে দুই জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার

ঝিনাইদহে অবৈধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ, বাঁধ উচ্ছেদ

অবশেষে ইরান-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর শুরু: ইরানি মিডিয়া

প্রশাসনের সহায়তা না পেয়ে কাঁদলেন চবির সহ-উপাচার্য, হাতজোড় করে সংঘর্ষ থামাতে অনুরোধ

প্রকল্পের ৩২ লাখ টাকা আত্মসাৎ, সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

বরগুনায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে এনজিওর কার্যালয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত

লক্ষ্মীপুরে ১১০ সড়ক ভাঙাচোরা, ১০ বছরেও সংস্কার হয়নি

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৪ কোম্পানির দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আমরা মিডিয়ার স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ