Swadhin News Logo
Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Nirob
August 30, 2025 12:14 pm

নদীতে নতুন পানি আসায় নৌকা বাইচ প্রতিযোগিতার মহড়া দেওয়ার সময় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্যালো ইঞ্জিনচালিত নৌকা ও বরযাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ১৪/১৫ জন।

শনিবার (৩০ আগস্ট) সকালে উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের রহিজ মন্ডল (৫০) ও একই ইউনিয়নের নরসিংহপাড়া গ্রামের নুর মোহাম্মদ (৪৫)।

জানা গেছে, চাকসা দক্ষিণপাড়া এলাকার মায়ের দোয়া নামের একটি নৌকাবাইচ নৌকা বাইচালদের নিয়ে মহড়া শেষে ফেরার সময় দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের পর বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাটি পানি ডুবে গেলে সবাই পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত বাইচালদের উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

বাবু নামের এক বাইচাল বলেন, নৌকার মহড়া শেষে ফেরার পরে একটি বরযাত্রীবাহী ট্রলার আমাদের নৌকার ওপর দিয়ে চলে যায়। এতে পুরো নৌকা পানিতে ডুবে যায়। মায়ের দোয়া এক্সপ্রেসের ১৪-১৫ জন পানিতে পড়ে যায়। এখনও কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক বলেন, বাইচ দলের নৌকাটির সঙ্গে বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া আসামি একদিন পরে আটক

আখাউড়ায় আন্তঃনগর ট্রেনে ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

গুমের তথ্যচিত্রের শ্যুটিংয়ে সিলেট সীমান্তে সালাহউদ্দিন

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কোটি টাকার পণ্য আটক

গাজাবাসীর জন্য সাড়ে ২৩ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে মাউশির সতর্কতা 

খাগড়াছড়িতে মা-মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার ১

নীলফামারীর উত্তরা ইপিজেডে নিহতের ঘটনায় এনসিপির সংবাদ সম্মেলন

সেনা অভিযান দেখে তিন তলা থেকে লাফ, মগ লিবারেশন পার্টির প্রধান নিহত