Swadhin News Logo
Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জাতীয় পার্টির বিষয়ে আইনি দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
Nirob
August 30, 2025 2:22 pm

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ‘সুগভীর ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, ‘নুরের ওপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা না, এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ।’

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে সকাল ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া হলে শিবিরের ভিপি প্রার্থীর অর্ধেক ভোটও পাননি ছাত্রদলের হৃদয়

গাজীপুরে আট টুকরো লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন

বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ

বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জে রেলপথ অবরোধ, রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

চাকসুর এক হলের ভোট আবার গণনা হচ্ছে, এটা ইতিবাচক: ছাত্রদলের নাছির

নির্বাচন কমিশন সচিবালয়ে ৩৬৯ জনের বিশাল নিয়োগ।

বাধা কাটিয়ে দুই দিনের জন্য অনুমতি পেলো ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা

নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী ট্রাম্প: পাকিস্তান প্রধানমন্ত্রী

গ্যাস সরবরাহ শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে

গ্যাস সরবরাহ শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে